১২ মার্চ, ২০২৫
নোয়াখালী জেলায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নির্বিঘ্নে রাখতে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলায় মধ্যরাতে চেকপোস্ট বসিয়ে পুলিশের টহল।
বুধবার (১১ মার্চ) গভীর রাতে জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ টহল জোরদার করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, আমি সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করছি। আমরা জেলা পুলিশ চেষ্টা করছি রাতে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনসাধারণের চলাচলকে নির্বিঘ্ন করার। এ জন্য মধ্যরাতে তারই অংশ হিসেবে সুধারাম মডেল থানা এলাকায় বিভিন্ন চেকপোস্টের কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়ে কাজ করছি।
স্থানীয় এক বাসিন্দা জানান, ঈদ ও রমজানকে কেন্দ্র করে মধ্যরাতে পুলিশের যে চেকপোস্ট বসিয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে এটি নিঃসন্দেহে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটি ইতিবাচক হবে বলে আমরা মনে করি।
এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন, সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।