১৪ মার্চ, ২০২৫
পাবনার সাঁথিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে সাঁথিয়া উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো: পাবনার আটঘরিয়া উপজেলার কৈজুড়ী শ্রীপুর গ্রামের মো. জামিলের ছেলে মো. আজিজুল হক (৪০) ও আজিজুলের ছেলে আবু হুরাইরা (৩)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমন বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাবা-ছেলে মারা যায়। আহতদের সেখানে চিকিৎসা চলছে