১১ মে, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ২৪ মে ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ৩১ মে ২০২৫ তারিখ শনিবার বেলা ১১.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।