৩১ মে, ২০২৫
জুন মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম তিন টাকা কমিয়ে ১২২ টাকা ও পেট্রলের দাম তিন টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় নতুন মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করেছে। রোববার (১ জুন) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর ১১৪ টাকা।