আশুলিয়ায় ছাত্র হত্যার ৩টি মামলার আসামি গ্রেপ্তার

১২ অক্টোবর, ২০২৫

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি সাইদুল মোল্ল্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। সাইদুল মোল্ল্যা টঙ্গাবাড়ি এলাকার সিরাজ মাষ্টারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব উল্লাহ সরকার বলেন, সকালে টঙ্গাবাড়ি এলাকা থেকে ছাত্র হত্যার তিনটি মামলার আসামি সাইদুল মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। 

জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ছাত্র হত্যার তিনটি মামলার আসামি সাইদুল মোল্লা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।