১৫ অক্টোবর, ২০২৫
প্রশ্ন : জনৈক ব্যক্তি ইকামত প্রদানকালে দ্বিতীয় কাতার থেকে প্রথম কাতারে হেঁটে চলে আসেন। এভাবে ইকামত দিলে শুদ্ধ হবে? নাকি আবার ইকামত দিতে হবে?
-মাহতাব চৌধুরী, সিলেট
উত্তর : ইকামত দেওয়া অবস্থায় চলাচল করা অনুচিত। কারণবশত কেউ হেঁটে ফেললে ইকামত শুদ্ধ হয়ে যায়। তাই দ্বিতীয়বার ইকামত দিতে হবে না।
(আল মুহিতুল বুরহানি : ১/৩৪৫, ফাওয়াওয়া কাজি খান : ১/৩৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২১৪)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।