মিরসরাইয়ে ৮২৩ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ জব্দ

২১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম উত্তর বন বিভাগ মিরসরাইয়ে পাচারের সময় ৮২৩ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ জব্দ করেছে। 

সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লার মুখ এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের এক কর্মকর্তা।

করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমান বলেন, ‘সোমবার সকালে কয়লার মুখ এলাকায় অভিযান চালিয়ে দুইটি ট্রাক থেকে গামার ও আকাশমণি প্রজাতির মোট ৮২৩ ঘনফুট কাঠ জব্দ করা হয়। বনজ সম্পদের পক্ষে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। জব্দকৃত কাঠ ও ট্রাক দুটি করেরহাট ইউনিয়নের কয়লা বিট অফিসে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন বিট এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’