রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ফোন ছিনতাই

১০ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইব্রাহীম হোসেন জুয়েল (৩৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

আহত জুয়েলের ভাই সোহেল জানিয়েছেন, তাঁর ভাই গাড়ির টায়ার ও ব্যাটারির ব্যবসা করেন। সোমবার রাতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ১০-১২ জন দুর্বৃত্ত রামদা, চাপাতি নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

এ সময় টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।