২০ ডিসেম্বর, ২০২৫
কামিকাজি ড্রোনের আরেক নাম আত্মঘাতী ড্রোন। এটি এমন এক ধরনের বিস্ফোরক যুদ্ধাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে আঘাত করার সঙ্গে সঙ্গে নিজেও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আঘাতের পর ড্রোন ফিরে আসে না। সহজভাবে বললে, কামিকাজ়ি ড্রোন হলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাঝামাঝি একটি যুদ্ধাস্ত্র।
কামিকাজ়ি ড্রোনে আগে থেকেই বিস্ফোরক বসানো থাকে। এটি নির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করে সেখানে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এর ফলে লক্ষ্যবস্তু ধ্বংস হয়। এই ড্রোন দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। অনেক ক্ষেত্রে এতে স্বয়ংক্রিয় নেভিগেশন ও টার্গেট শনাক্ত করার প্রযুক্তিও থাকে। সাধারণত শত্রুশিবিরের ট্যাংক, অস্ত্রভাণ্ডার ও রাডার সিস্টেমে হামলা চালাতে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকে।
যে কারণে কামিকাজি নামকরণ
করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আত্মঘাতী সামরিক পাইলটদের ‘কামিকাজ়ি’ বলা হতো। তারা শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজের জীবন উৎসর্গ করতেন। একই ধারণা থেকে এই ড্রোনের নাম হয়েছে কামিকাজ়ি ড্রোন।