ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

২১ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ১৮ বছর ও তদূর্ধ্ব নতুন ভোটারদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.জেড.এম. আরিফ হোসেন। ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম. শিবলী। প্রধান বক্তা ছিলেন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।

এ ছাড়া বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শামীম আহমেদ, সহ-সভাপতি আব্দুস সালাম ও আবু হোরায়রা, সাংগঠনিক সম্পাদক দীপ রায়, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, নির্বাহী কমিটির সদস্য ইস্কান্দর মির্জা এবং মুক্তিযোদ্ধা মতি লাল বণিক।

প্রতিযোগিতায় ১৮ বছর ও তদূর্ধ্ব ২৫০ জন নতুন ভোটার অংশ নেন। শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়