২৪ মে, ২০২৬
গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ছুটিকালীন সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকবে। এ সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরো বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে।