০৮ মার্চ, ২০২২
রাজধানীর শ্যামলীতে মঙ্গলবার একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোর সাড়ে ৫টার দিকে গোল্ড স্টার নামের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মেঝেতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং এতে ২০ লাখ টাকার যন্ত্রপাতি ও উপকরণ পুড়ে গেছে।
সূত্র : ইউএনবি