উৎসবমুখর পরিবেশে নাটোরে সরস্বতী পূজা উদযাপন

উৎসবমুখর পরিবেশে নাটোরে সরস্বতী পূজা উদযাপন

ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। নাটোরে গতকাল থেকে উৎসব মুখর পরিবেশে চলছে সরস্বতী পূজা উদযাপন। আজ সোমবার শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবীকে বরণ করে নিয়ে আসনে প্রতিষ্ঠা করা হয়েছে দেবী সরস্বতীকে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের মনের সকল তমশা দূর করে বিদ্যাদানের জন্য দেবীর কাছে অঞ্জলী প্রদানে ব্যস্ত। 

এ ছাড়া বাড়িতে বাড়িতেও করা হয়েছে এ পূজার আয়োজন। পূজা মণ্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতিসহ নানা আয়োজন