মুন্সীগঞ্জে আগুনে ৮ ঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জে আগুনে ৮ ঘর পুড়ে ছাই

ছবি : প্রতীকি

মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।