ফরিদপুরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
ছবি: সংগৃহীত
ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেইন কেরিয়ারে আখ নিক্ষেপনের মধ্য দিয়ে ৫০ তম মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নুরুজ্জামান।
পরে চিনিকল প্রাঙ্গনে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, বিএসএফআইসি’র রসায়ন বিভাগের প্রধান আনিসুল আজম, আখচাষী আবু তালেব মোল্যা প্রমূখ। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন অতিথি ও চাষিরা।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ জানান, চলতি বছর ৪ হাজার ৭শ ৫৪ একর জমিতে আখ আবাদ করা হয়েছে। ২০২৫-২০২৬ মাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার থেকে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ ভাগ। চিনির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১শ ৬০ মেট্রিক টন।