মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
সংগৃহীত ছবি
পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরে অবস্থিত বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, মুন্সীগঞ্জ পৌরসভা, সরকারি প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধারা।