লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

সংগৃহীত ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে দেশ বিভক্ত হতো না। আমরা অতীতকে স্মরণ করে নতুন উদ্যমে জাতি গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো। পাশাপাশি অতীতের হারানো গৌরবকে ফিরে পেতে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। 

এ সময় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।