নির্বাচন নিয়ে চীনের প্রতিক্রিয়াকে স্বাগত জানাল বাংলাদেশ

নির্বাচন নিয়ে চীনের প্রতিক্রিয়াকে স্বাগত জানাল বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এই প্রত্যাশা করে চীন সরকারের সাম্প্রতিক বিবৃতিকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অন্তর্বর্তী সরকারের অধীনে দুই দেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হয়েছে, বাংলাদেশ তাকে গভীরভাবে মূল্য দেয়।

 

বাংলাদেশ ‘এক চীন নীতি’র প্রতি তার সমর্থন দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে না। চীন বাংলাদেশে একটি নিরাপদ, স্থিতিশীল ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।

 

একই সঙ্গে চীন বিশ্বাস করে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল দায়িত্বশীলভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেবে এবং দেশের জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।