আজ হত্যাচেষ্টা মামলায় রিয়াদসহ চারজনের রিমান্ড শুনানি
সংগ্রহীত ছবি
রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী এই আবেদন করেন।
এ বিষয়ে আসামিদের উপস্থিতিতে আজ সোমবার শুনানি হবে। গ্রেপ্তার অন্য আসামিরা হলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে এবং প্রাথমিক তদন্তেও মামলার ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।