দিনাজপুর জেলা পরিষদের প্রশাসককে ইনস্টিটিউটের সংবর্ধনা

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসককে ইনস্টিটিউটের সংবর্ধনা

সংগৃহীত ছবি

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের নেতৃবৃন্দ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে ফুল দিয়ে সংবর্ধনা ও মতবিনিময় করেছেন।

বুধবার দিনাজপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ইনস্টিটিউটের নেতারা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং জেলার উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “দিনাজপুরকে একটি আধুনিক ও মানসম্মত জেলায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময়কালে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেন, “আমরা দ্রুত একটি আধুনিক দিনাজপুর ইনস্টিটিউট নির্মাণ করতে চাই। এ কাজে জেলা পরিষদের সহযোগিতা কামনা করছি।” তিনি আরও জানান, জেলা পরিষদের অর্থায়নে ইনস্টিটিউটের মূল ফটক নির্মাণ সম্পন্ন হয়েছে, যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন আরেকটি ফটক নির্মাণেও সহযোগিতা চাওয়া হয়।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈমের নেতৃত্বে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, সহ-সভাপতি মো. শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অশোক কুন্ডু এবং হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।