বরিশালে বেশি দামে জ্বালানি বিক্রি, জরিমানা

বরিশালে বেশি দামে জ্বালানি বিক্রি, জরিমানা

ফাইল ছবি

জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে বরিশাল নগরীসহ গৌরনদী এবং বানারীপাড়া উপজেলার চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত পৃথক অভিযানে পৃথক ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। 

বরিশাল নগরীতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর মুহাম্মদ ইসতিয়াকে পরিচালিত অভিযানে স্ব-রোড এলাকার খুচরা তেল বিক্রেতা মো. সাব্বিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‌্যাবের একটি দল সহায়তা করেছে।
অপরদিকে বানারীপাড়া উপজেলার খুচরা তেল বিক্রেতা খান ব্রাদার্স ও ঢালী ওয়াকসপকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব। অভিযানে র‌্যাবের একটি দল সহায়তা করেছে। 

এছাড়াও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার উদ্যোগে গৌরনদী উপজেলার প্রত্যন্ত চর শরিকল গ্রামের খুচরো বিক্রেতা আব্দুল হালিক সিকদারের দোকান ও বাড়ীতে অভিযান কওে ভ্রাম্যমান আদালত। এ সময় দোকান ও বাড়ী থেকে মজুদ করা ৩০০ লিটার ডিজেল, দুইশ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় ব্যক্তির জিম্মায় দেয়া হয়েছে।