ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের মতবিনিময়
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক, বাল্য বিবাহ বন্ধকরন, মাদক বিরোধী এবং গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বাল্য বিবাহরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে তৃনমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি মাদকাসক্তি নির্মূলে সুশীল সমাজকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এ.কে.এম আমিনুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আসমত আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া, এনজিও প্রতিনিধি আবু সাঈদ খান প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদান করেন। উত্থাপিত বিষয়সমূহ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।