ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা

ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা

সংগৃহীত ছবি

ডেঙ্গু রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ সমসাময়িক বিষয়ে ইমামদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ইমামগণ প্রতি শুক্রবার জুম্মার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানোসহ জুমার খুতবায় ডেঙ্গু রোগের ভয়াবহতা, রোগ বিস্তারের কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও ইমামগণের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ লক্ষ্যে মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনা বিকাশ, সামাজিক বন্ধন সুসংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন এবং জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।