ফেঞ্চুগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
সংগৃহীত ছবি
সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যের এ কমিটিতে মোহাম্মদ সুমেল মিয়াকে আহ্বায়ক, মোহাম্মদ জিকরুল ইসলামকে সদস্য সচিব ও সৈয়দ তানজিল আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক কাজী নুর হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, মিনহাজুল রহমান, যুগ্ম সদস্য সচিব নাদিম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু আব্দুল্লাহ মান্না, সহ সাংগঠনিক সম্পাদক ছানিয়াত রহমান, জুনেদ আহমদ, মাসউদ আহমদ, সদস্য সাজুল আহমদ, মাহদি রাব্বি শুভ, আব্দুর রহমান, মান্না মিয়া, ইব্রাহিম জামান রবিন, আব্দুল গণি, মাহফুজুর রহমান, সাব্বির হোসেন, তুহিন মিয়া, জাকির হোসেন, নাঈম ইসলাম, মো: খালেদ, মো: তানভির ও মো: শাহরিয়ার প্রমুখ।