বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
- যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- * * * *
- জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
- * * * *
- রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
- * * * *
- ৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান, করাচিতে ভবন ধসে নিহত বেড়ে ৭
- * * * *
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’ নুরুল গ্রেপ্তার
- * * * *
বাংলাদেশ
নাটোরে একটি কলা বাগানে কলার পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আলী আকবর মোড়ের কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোরে শিশু ধর্ষণ মামলায় আজানুর রহমান নামের এক আসামিকে দশ বছর আটকাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
‘হাইকোর্টের বিচারক নিয়োগের জন্য সরকার একটি আইন প্রণয়নের কাজ করছে এবং কয়েক দিনের মধ্যে তা সংসদে পেশ করা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘গঠনমূলক ও ইতিবাচক’ভাবে ‘অনেক ভালো’ সম্পর্ক গড়ে তুলতে চায়।
যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে না বলে মন্তব্য করে শাহরিয়ার আলম।
পাবনার চাটমোহওে সেচযন্ত্র মালিক ও বোরো চাষিদের মধ্যে দ্বন্দ্বের কারণে চাষাবাদ ব্যাহত হওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা।
এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
নতুন শর্তে সৌদি আরবের সাথে হজ চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তিতে নেই বয়সের বাধা এবং বহাল রাখা হয়েছে আগের কোটা। অর্থাৎ চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ পালন করতে পারবেন।
মেট্রোরেলের আরো এক স্টেশন চালু হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশন চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক।
ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম, উত্তর বিভাগ।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী-আমেরিকান ছাত্র সাঈদ ফয়সাল হত্যার বিচারের দাবিতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে।
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে ৫৬তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সফল করতে মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ। ইতোমধ্যে জেলাভিত্তিক খিত্তার তালিকাও সম্পন্ন হয়েছে এবং ময়দানের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি কারখানার ভেতরে হাশেম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন।
পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। গত ১৫ দিন ধরে ঝির ঝির হিমেল বাতাস আর শৈত্যপ্রবাহ জেঁকে বসেছে। বৃষ্টির মতো কুয়াশায় ছেয়ে গেছে জনপদ। দেখা মিলছে না সূর্যের।
দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাদ যায়নি সাতক্ষীরা। এই অঞ্চলে শীতের তীব্রতা প্রতিদিন বাড়ছে, হ্রাস পাচ্ছে তাপমাত্রা। একইসাথে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ।