বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের  ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১০০ অর্থনৈতিক অঞ্চল তুরস্কের বিনিয়োগকে আকৃষ্ট করছে : প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত

১০০ অর্থনৈতিক অঞ্চল তুরস্কের বিনিয়োগকে আকৃষ্ট করছে : প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত

বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় এক শ’টি অর্থনৈতিক অঞ্চল নতুন বিনিয়োগের জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আকর্ষণ করছে।মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ঈশ্বরদীতে কন্যাসন্তানসহ যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

ঈশ্বরদীতে কন্যাসন্তানসহ যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে সাত বছর বয়সী কন্যাসন্তানসহ যুবলীগ নেতা আবদুস সালাম মোল্লাকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। সংকটাপন্ন অবস্থায় আহত বাবা ও মেয়ে আয়েশা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

‘দেশে করোনার নতুন উপধরনের উপস্থিতি পাওয়া যায়নি’

‘দেশে করোনার নতুন উপধরনের উপস্থিতি পাওয়া যায়নি’

বাংলাদেশে এখনও করোনাভাইরাসের নতুন উপধরনের (বিএফ-৭) উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শীতের সকালে হঠাৎ বৃষ্টি

শীতের সকালে হঠাৎ বৃষ্টি

রাজধানীতে শীতের মাত্রাটা এখন পর্যন্ত কম আছে । তবে সেই কমটাকে একটু বাড়াতে  হঠাৎ করে বৃষ্টির আগমন। মঙ্গলবার ভোর ছয়টার আগ থেকেই মেঘের গর্জন শোনা যায়। পরে শুরু হয় বৃষ্টি, চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

রংপুর সিটিতে ভোটগ্রহণ শুরু

রংপুর সিটিতে ভোটগ্রহণ শুরু

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

মেট্রোরেলের নিরাপত্তায় থাকবে ডিএমপি

মেট্রোরেলের নিরাপত্তায় থাকবে ডিএমপি

পুলিশের বিশেষায়িত ইউনিট না হওয়া পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি)। এমআরটি ইউনিট গঠনের প্রক্রিয়া মন্ত্রিপরিষদ বিভাগের অধীন সচিব কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষায় আছে।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় মোহাম্মদ সোলাইমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান নগরের কুলগাঁও এলাকার জহির কন্ট্রাক্টর বাড়ির মোহাম্মদ খায়রুল বশরের ছেলে।

চীন থেকে আসা ৪ নাগরিকের শরীরে করোনা শনাক্ত

চীন থেকে আসা ৪ নাগরিকের শরীরে করোনা শনাক্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর চার চীনা নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মহাখালী তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আজ সন্ধ্যায় বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, বিকেলে বঙ্গভবনে পৌঁছূলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

অভ্যন্তরীণ কোনো বিষয়ে বিদেশী হস্তক্ষেপ চায় না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

অভ্যন্তরীণ কোনো বিষয়ে বিদেশী হস্তক্ষেপ চায় না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই।সোমবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।