ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) নামের দুই পোশাক শ্রমিক দম্পতি নিহত হয়েছেন।
বাংলাদেশ
কুষ্টিয়ায় একটি উপজেলার এক ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতির ছোট ভাই গুলিবিদ্ধ হয়েছেন।
ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ দুই জন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মঙ্গলবার তাদেরকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার মামলায় তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ।
আওয়ামী লীগ নেতাকে বেআইনি আটক, সহকর্মীর স্ত্রীর সাথে পরকীয়া, জুয়া থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও তিন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে দণ্ড দিয়েছে সরকার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ কোনো বিপদে নেই, প্রকৃতপক্ষে বিএনপিকে নিয়েই দেশের মানুষ বিপদে আছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্মই নেতৃত্ব দিবে।
কানাডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এসএমবি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য বিকল্প পথ খুঁজতে দেশটিকে অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে ‘ট্র্যাক কার’ আজ প্রথমবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ‘ট্র্যাক কার’টি গ্যাংকার নামেও পরিচিত।
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মসা নিয়ন্ত্রণে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলার নয় উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বরিশালের হিজলা উপজেলার দেলোয়ার হোসেন গত বছর এক বিঘা জমিতে গমের চাষ করেছিলেন। কিন্তু যখন ফসল আসতে শুরু করেছিল, তখন একদিনের হঠাৎ বৃষ্টিতে সব চারা মরে গেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝিনাইদহ-২ সংসদীয় আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মসিউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জরুরি ভিত্তিতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যিকভাবে সরবরাহে সহায়তার আশ্বাস দিয়েছে সৌদি আরব।
২০১৩ সাল থেকে দলের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তা প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে হেফাজতে ইসলাম।
ওলিও গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান শ্রমিকদের না জানিয়ে কারখানা স্থানান্তরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করেছে একটি পোশাক করাখানার শ্রমিকেরা।