মিয়ানমারের বর্তমান জান্তা সরকার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী সকল চুক্তিকে সম্মান করতে সম্মত হয়েছে এবং যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক বলে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এটা ভালো খবর। কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি (প্রত্যাবাসন শুরু হওয়ার জন্য)।’
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে । আজ বৃহষ্পতিবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ফায়ার সার্ভিস ডুবুরী দলের অভিযানে আজ সকালে জয়পুরহাটের ছোট যমুনা নদীতে ডুবে যাওয়া তন্ময় ও সনজিত নামে দুই জনের মরদেহ উদ্ধার কর হয়েছে। । বুধবার দুপুরে পুরানো কালি প্রতিমা বিসর্জন দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় তারা।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় ক্রেন উল্টে যাওয়ার আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের রেললাইনে ক্রেনে উল্টে ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। যদিও সংগঠনটি তাদের ফেসবুক পেজে দাবি করেছে, তারা বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়।
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মোঃ সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
আগামী ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের প্রথম দিকে দেশের প্রথম পারমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করছেন কর্মকর্তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।
লক্ষ্মীপুর জেলায় আজ পৃথক হত্যা মামলার রায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।একই দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও একবছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
মাদারীপুর জেলার শিরখাঁড়ায় ইউপি নির্বাচনে হেরে গিয়ে গুলি ও কুপিয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দোষী প্রমাণ না হওয়ায় ৬ আসামীকে খালাস দেয়া হয়।বুধবার মাদারীপুরের অতিরিক্ত দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় দেন।
বাংলাদেশে আজ (বুধবার) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যুর ফলে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমান বছরে ১০০ ছাড়িয়েছে। এদের অর্ধেকেরই মৃত্যু হয়েছে চলতি অক্টোবর মাসে।
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনে আজ এডিসের লার্ভা পাওয়ায় ২০টি মামলায় ৬ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা অন্তর চন্দ্র সরকার। সেটাই কাল হল তার। তিনি অবৈধভাবে ভারতে এসে বন্ধুর সঙ্গে সীমান্ত লাগোয়া একটি পুকুর পাড়ে বসে মদ খাচ্ছিলেন।