নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে।শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সঙ্কটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্ট পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে।
পরিবারের পরিচয় ছাড়াই সরকারের সমাজসেবা অধিদপ্তরের ‘ছোটমণি নিবাসে’ বড় হয়েছেন মর্জিনা আক্তার (২৩), মুক্তা আক্তার (২০) ও তানিয়া আক্তার (২০)।
ফেনীর পরশুরামে আবদুল মোমিন (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব আলকা গ্রামে এ ঘটনা ঘটে।
বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো চারজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে রয়েছি। সরকারের পক্ষ থেকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আমরা এই অবস্থানে আসতে পেরেছি। মাছের উৎপাদন বাড়লে জেলেদের আয় রোজগার বৃদ্ধি পাবে এবং জীবন মান উন্নয়ন হবে।
গাজীপুরে সিএনজি পাম্পে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।
বাংলাদেশ-চীন সম্পর্কের দ্রুত ও সুষ্ঠু উন্নয়ন হয়েছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, ‘আমার স্বীকার করা উচিত যে চীন-সম্পর্কিত ইস্যুতে এখনো কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, যা সাংস্কৃতিক পার্থক্য, জ্ঞানভিত্তিক পক্ষপাতিত্ব বা ভুয়া খবর থেকে উদ্ভূত।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। তিনি বলেন,‘গাইবান্ধার উপনির্বাচনে মাঠে কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তারা লিখিত দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো গন্ডগোল হয়নি, আর পাঁচশ’ কিলোমিটার দূরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নির্বাচন কমিশন পুরো উপনির্বাচন বাতিল করেছে, যে কারণে জনগণই বলছে কমিশনের এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।
এবারের বিশ্ব ইজতেমা আগামী ১৩ জানুয়ারি শুরু হবে। তবে তা হবে দুই পর্বে এবং সংক্ষিপ্ত আকারে। তিন দিন করে এ ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি।প্রথম পর্বে সমবেত হবেন মাওলানা জোবায়ের পক্ষের লোকজন এবং দ্বিতীয় পর্বে মাওলানা ওয়াসেক পক্ষের লোকজন।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় পুলিশ সদস্য ও জেলা মৎস্য অধিদফতরের কয়েকজন কর্মকর্তাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (৫৫) নামের এক অটোবাইত চালকের হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার ফৈলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিএনপি নেতাকর্মীদের অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা তৈরি করতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।’
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ছোট জাহাজ (ফিশিং ট্রলার) ডুবে নিখোঁজ সাতজনের মধ্যে জাহাজের ক্যাপ্টেনসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।