বাংলাদেশ

জাতীয় পার্টি কোনো জোটে নেই : জি এম কাদের

জাতীয় পার্টি কোনো জোটে নেই : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) বলেছেন, জাতীয় পার্টি কোনো জোটে নেই। গত নির্বাচনেও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোনো জোট ছিল না। গত নির্বাচনে কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিলো মাত্র।

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তের কাগজ পুকুর এলাকা থেকে একটি এলিয়ন প্রাইভেট কারে ৫ হাজার পিস ইয়াবাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩১তম

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩১তম

শুক্রবারও ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ অবস্থায় রয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা ৩১তম স্থানে রয়েছে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ‘পিসফুলি’ চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ‘পিসফুলি’ চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে কক্সবাজারের মানুষ। রোহিঙ্গাদের নিচ্ছে না মিয়ানমার। আমরা চেষ্টা করে যাচ্ছি। অত্যন্ত পিসফুলি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তথ্য সার্ভিস জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ রচয়িতা : তথ্যমন্ত্রী

তথ্য সার্ভিস জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ রচয়িতা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে এবং জনগণের মতামত সরকারকে প্রদানের মাধ্যমে তথ্য সার্ভিসের সদস্যরা জনগণ ও সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করে চলেছেন। এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দিন পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির লাগসই ব্যবহার প্রয়োজন।

বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরো ২ লাশ শনাক্ত

বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরো ২ লাশ শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত আরো দুটি লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গণতান্ত্রিক অভিযাত্রায় প্রধান প্রতিবন্ধক বিএনপি : তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক অভিযাত্রায় প্রধান প্রতিবন্ধক বিএনপি : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা  নিরবচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। 

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঃ ফাঁকা বাসায় বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঃ ফাঁকা বাসায় বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চাটমোহর পৌর সদরের জনশূন্য একটি বাসায় চলতি মাসে বিদ্যুৎ বিল এসেছে প্রায় ১১ লাখ টাকা। পল্লী বিদ্যুতের এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে ভুক্তভোগীসহ এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছে।

জেলা পরিষদ নির্বাচন ঃ পাবনায় চেয়ারম্যান পদে দু’জন ও সদস্য পদে ৬৫ জনের মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচন ঃ পাবনায় চেয়ারম্যান পদে দু’জন ও সদস্য পদে ৬৫ জনের মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনায় চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। অন্যজন হলেন আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন।

বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা নিয়ে ইইউ’র উদ্বেগ

বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা নিয়ে ইইউ’র উদ্বেগ

নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।বৃহস্পতিবার ঢাকায় ইইউ দূতাবাস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইটে জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক চর্চার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত।

যুক্তরাজ্যের পথে শেখ হাসিনা, আরও যারা থাকছেন  রানির শেষকৃত্যে

যুক্তরাজ্যের পথে শেখ হাসিনা, আরও যারা থাকছেন রানির শেষকৃত্যে

রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কুষ্টিয়ায় ধর্ষন মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ধর্ষন মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মডেল থানার একটি ধর্ষন মামলায় ৩জনের যাবজ্জীবন  কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালহত। বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্Í এক আসামীদের উপস্থিতিতে এই রায় দেন। 

অধ্যাপক তাহের হত্যা : ২ আসামির মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

অধ্যাপক তাহের হত্যা : ২ আসামির মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার মোঃ জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

যশোরে রওশন আরা বেগম হত্যার প্রধান আসামীসহ আটক ৩

যশোরে রওশন আরা বেগম হত্যার প্রধান আসামীসহ আটক ৩

যশোরে রওশন আরা বেগম রোশনী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী নিহতের ভাগ্নে হৃদয় সহ ৩ জন আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও লুটকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে পিবিআই। 

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৩ জনের ফাঁসি

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৩ জনের ফাঁসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূক হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত গৃহবধূর স্বামী খোকন মিয়া (৩৭), তার বোন জরিনা খাতুন (৩৯) ও আত্মীয় জালাল মিয়া (৪৩)। তারা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার বাসিন্দা।