বাংলাদেশ

বাংলাদেশকে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি আদানির

বাংলাদেশকে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি আদানির

ভারতীয় শিল্পপতি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সোমবার সন্ধ্যায় (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন।

৮ হাজার কেজি ইলিশ গেল ভারতে

৮ হাজার কেজি ইলিশ গেল ভারতে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে দু’টি ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

ভারত মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে যেখানে বাংলাদেশ আশঙ্কা করছে এঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

পাবনায় গুলিতে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

পাবনায় গুলিতে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

পাবনায় গুলিতে নিহতের ঘটনায় সোমবার ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩জনকে, জব্দ করা হয়েছে লাইসেন্সকৃত অস্ত্রটি। সোমবার দুপুরে নিহতের পিতা মোয়াজ্জেম হোসেন সুজানগর থানায় এ মামলাটি করেন। এর আগে রোববার রাতে পাবনার সুজানগরে প্রতিপক্ষের গুলিতে এরশাদন শেখ (৩২) নিহত হন।

ফরিদপুরে ইজিবাইকে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত

ফরিদপুরে ইজিবাইকে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা মা লিমা আক্তার (২৫) ও শিশু ছেলে ইমরান (৫) নিহত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লিমা আক্তার পাশের ভাঙ্গা উপজেলার কাপুরা সদরদি গ্রামের বাসিন্দা ইকবাল মুন্সির স্ত্রী বলে জানা গেছে।

মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ক গীতিকার মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষিত থাকবে : তথ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ক গীতিকার মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষিত থাকবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কালজয়ী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ‘জয় বাংলা, বাংলার জয়’ এবং এমন আরো গান আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ও মুক্তিকামী মানুষকে প্রেরণা দিয়েছে। তার সৃষ্টিকর্ম চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সংরক্ষিত থাকবে।

ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাত মাসেও উদ্ধার হননি

ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাত মাসেও উদ্ধার হননি

অনলাইনে জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স বলছে, ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মীর একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আল কায়েদা।

নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন : বিএনপিকে ওবায়দুল কাদের

নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন : বিএনপিকে ওবায়দুল কাদের

টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপি নেতাদের প্রতি এ আহবান জানান।

স্পিকারের সাথে ইউনিসেফ আবাসিক প্রতিনিধির সাক্ষাত

স্পিকারের সাথে ইউনিসেফ আবাসিক প্রতিনিধির সাক্ষাত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাত করেন।

প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভারতকে দিয়ে এসেছেন, নিয়ে আসেননি : ফখরুল

প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভারতকে দিয়ে এসেছেন, নিয়ে আসেননি : ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে কিছু বলতে চাই না। কারণ এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা তিক্ত, হতাশ হওয়ার মতো। প্রত্যেকবার দেখেছি প্রধানমন্ত্রী ভারতকে দিয়ে এসেছেন কিন্তু নিয়ে আসেননি।

আগাম জামিন পেলেন বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর

আগাম জামিন পেলেন বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে করা মানহানির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম

চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন।সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জসিম উদ্দিন রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন।

কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুইজন বন্দীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

যাত্রাবাড়ীতে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

যাত্রাবাড়ীতে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতাররা হলেন- মো. আসাদুল (৩৬) ও মো. আমিরুল ইসলাম হৃদয় (৩০)।