বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ১৪,৮৬২ জন হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ১৪,৮৬২ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

এই নড়াইল আমি দেখিনি, চিনিও না: মাশরাফি

এই নড়াইল আমি দেখিনি, চিনিও না: মাশরাফি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া দোকানপাট ও পূজামন্ডপ ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ওই এলাকার জনপ্রতিনিধি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। 

কক্সবাজারের সব আসনে হেরে যাওয়ার ভয় আ.লীগ এমপির

কক্সবাজারের সব আসনে হেরে যাওয়ার ভয় আ.লীগ এমপির

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে নিজের আসন ছাড়াসহ কক্সবাজারের সব আসনে পরাজয়ের আশঙ্কা প্রকাশ করেছেন কক্সবাজার-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর

রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর

রাজশাহী-কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপির সাথে সরাসরি বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।মঙ্গলবার দুপুরে ঢাকায় রেলভবনে রেলমন্ত্রীর সাথে মেয়রের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নাগরপুরে বীজ্রের নিচ থেকে লাশ উদ্ধার

নাগরপুরে বীজ্রের নিচ থেকে লাশ উদ্ধার

প্রতিনিধি টাঙ্গাইল:টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকায় বিজ্রের নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিদ্যুৎ নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না : ওবায়দুল কাদের

বিদ্যুৎ নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না : ওবায়দুল কাদের

বিদ্যুৎ নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে? তাদের কি বিন্দুমাত্র লাজ-শরম নেই? বিএনপি আমলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিলো খাম্বা। তারপরও তারা কিভাবে বিদ্যুৎ নিয়ে কথা বলেন।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাধারণ মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে : প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাধারণ মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সামগ্রিকভাবে সাধারণ মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।
সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে গণভবনে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক চারলেন প্রকল্প কর্মকর্তার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক চারলেন প্রকল্প কর্মকর্তার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

প্রতিনিধি টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে উত্তোলন করা বালু (ড্রেজড ম্যাটার) পরিমাপকারীদের উপর এক প্রকৌশলী উপর হামলা চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ডের) একটি গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় বালু ব্যবসায়ীরা।

যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমান

যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমান

ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এসময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি। এমনকি সেসময় বিদ্যুতের কারণে বিমানের এসিও বন্ধ ছিল। 

আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন আইনমন্ত্রীর

আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন আইনমন্ত্রীর

আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে অবস্থিত আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

করোনার মধ্যেও বিশ্বব্যাংকের প্রাক্কলনে বাংলাদেশে দারিদ্র্য কমেছে : তথ্যমন্ত্রী

করোনার মধ্যেও বিশ্বব্যাংকের প্রাক্কলনে বাংলাদেশে দারিদ্র্য কমেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংকের প্রাক্কলনে করোনার মধ্যেও বাংলাদেশে দারিদ্র্য হার কমেছে।

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে বাস  মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় : ওবায়দুল কাদের

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।আজ সোমবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ঢাকা-কলকাতা আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব ভারতের

ঢাকা-কলকাতা আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব ভারতের

ঢাকা থেকে কলকাতার মধ্যে চতুর্থ আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত।রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ তার দফতরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি ভারতের পক্ষে এই প্রস্তাব দেন।