বাংলাদেশ

বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যান : বিএনপিকে তথ্যমন্ত্রী

বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যান : বিএনপিকে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন। 

সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তিত হবে : ওবায়দুল কাদের

সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তিত হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তিত হবে।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘন্টার এই বৈঠক হয়।

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে জেলা প্রশাসন ঘেরাও স্মারকলিপি প্রদান

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে জেলা প্রশাসন ঘেরাও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসন ঘেরাওসহ স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে।

বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা : হানিফ

বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মত হবে বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলংকার স্বপ্ন দেখছেন এর আগে তারা মিশরকে নিয়েও স্বপ্ন দেখেছেন। বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলংকার মত নয়, তাই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা, আর বিএনপির মন থেকে শ্রীলংকার সপ্ন মুছে যেতেও বেশী সময় লাগবেনা। 

জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা

বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আবারো দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা।সোমবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে ঢাকা সফররত আর্জেন্টাইন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ এ তথ্য জানান ।

যশোরে  সন্ত্রাসী হামলায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি  নিহত

যশোরে সন্ত্রাসী হামলায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নিহত

যশোর শহরের আকবরের মোড়ে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী । আজ বেলা সাড়ে এগারোটার দিকে হামলার ঘটনাটি ঘটে। স্বজনদের দাবি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ

জেলার বিজয়নগর উপজেলায় আজ তেলবাহি একটি ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।আজ মঙ্গলবার  বেলা ১১ টার দিকে বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। 

ঈদে কোথাও যানজট হয়নি : কাদের

ঈদে কোথাও যানজট হয়নি : কাদের

এবারের ঈদে সড়কের অবস্থা ভালো থাকায় কোথাও যানজট হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, এবার ঈদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। 

শিশু পার্ক বন্ধের খবর জানেন না নগরবাসী

শিশু পার্ক বন্ধের খবর জানেন না নগরবাসী

ঈদ কিংবা সরকারি ছুটিতে রাজধানীর শাহবাগে অবস্থিত শিশু পার্কে শিশু-কিশোরদের উপস্থিতি থাকত চোখে পড়ার মতো। কিন্তু ২০১৯ সালের পর থেকেই সেই চিত্র পাল্টে গেছে। সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এ শিশু পার্কটি। দীর্ঘ তিন বছর যাবত শিশু পার্কটি বন্ধ থাকলেও রাজধানীর অনেক বাসিন্দা বিষয়টি সম্পর্কে অবগত নন! তারই প্রমাণ পাওয়া গেল আজ। 

এবার প্রায় ১ কোটি পশু কোরবানি হয়েছে

এবার প্রায় ১ কোটি পশু কোরবানি হয়েছে

চলতি বছর পবিত্র ঈদুল-আজহায় সারাদেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আট লাখ ৫৭ হাজার ৫২১টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।

সুপারি গাছে মাটি দেখে শনাক্ত হলো মা-ছেলের হত্যাকারী

সুপারি গাছে মাটি দেখে শনাক্ত হলো মা-ছেলের হত্যাকারী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৃশংসভাবে মা-ছেলে খুন হয়েছিল ২ জুলাই। কিন্তু কোনো প্রমাণ রেখে যায়নি খুনি। মা-ছেলের খুনের রহস্য উদঘাটন করতে হিমশিম খেতে থাকে পুলিশ।