বাংলাদেশ

বন্যাদুর্গত এলাকায় ব্যাংক বন্ধ, নিকটবর্তী শাখা থেকে জরুরি সেবার নির্দেশ

বন্যাদুর্গত এলাকায় ব্যাংক বন্ধ, নিকটবর্তী শাখা থেকে জরুরি সেবার নির্দেশ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় পানিতে ডুবেছে বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথ। উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে।

সিলেটে রেকর্ড বৃষ্টিপাত

সিলেটে রেকর্ড বৃষ্টিপাত

সিলেট শহরে কোথাও হাঁটুপানি, কোথাও গলাসমান। আশ্রয়কেন্দ্রের মানুষেরা খাবারের জন্য তাকিয়ে আছে সহায়তার দিকে। এর মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে। এদিকে গত ২৪ ঘণ্টা সিলেটে সর্বোচ্চ ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে বিদেশী জাহাজে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে বিদেশী জাহাজে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে বিদেশী জাহাজে কাজ করার সময় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার এই ঘটনা ঘটে।মৃতরা হলেন জাহাজের টেকনিশিয়ান কেরালার বাসিন্দা জিষ্ণু রাজ (২৯) ও অখিল শেখর (২৬)।

সিলেটের সাথে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেটের সাথে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন

উজান থেকে আসা পানি ও টানা চার দিনের বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলা থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, নিহত ১

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, নিহত ১

পদ্মার মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ কথা জানিয়েছেন কবি সুফিয়া কামাল ফেরির মাস্টার মো. হাসান

২১ জুন পদ্মা সেতুর দুই পাড়ে থানা চালু হচ্ছে

২১ জুন পদ্মা সেতুর দুই পাড়ে থানা চালু হচ্ছে

পদ্মা সেতুর নিরাপত্তায় দুই পাড়ে দুই থানা চালু হচ্ছে। চারতলা দুটি নতুন নির্মিত থানা ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ২১ জুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানা দুটি উদ্বোধন করবেন।

মোদির মায়ের শততম জন্মদিনে মোমেনের শুভেচ্ছা

মোদির মায়ের শততম জন্মদিনে মোমেনের শুভেচ্ছা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শততম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দেওয়ানগঞ্জে বিপৎসীমার ওপর পানি

দেওয়ানগঞ্জে বিপৎসীমার ওপর পানি

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার পানি বেড়ে দু‘তীরে উপচে পড়েছে, দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। শনিবার বেলা ১২টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

সুন্দরগঞ্জে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি

সুন্দরগঞ্জে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি

এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি। নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে দেড় হাজার পরিবার।

নয়াদিল্লীতে ৭ম বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক বসছে কাল

নয়াদিল্লীতে ৭ম বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক বসছে কাল

বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটি  (জেসিসি)’র ৭ম দফা বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

পাবনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:জিআরপি পুলিশ শনিবার সকালে পাবনার ভাংগুড়া উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনের কাছে বটতলা রেললাইন থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে। সকাল সাড়ে ১০টার দিকে পাবনার ভাংগুড়া থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ দেখে গাঁজা ও মোটর সাইকেল ফেলে পালল মাদক পাচারকারী

পুলিশ দেখে গাঁজা ও মোটর সাইকেল ফেলে পালল মাদক পাচারকারী

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া শহরের ত্রিমোহনী মোড় এলাকায় পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ও একটি ডায়াং মোটর সাইকেল রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। আজ দুপুরে ত্রিমোহনীর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির মাদক বিরোধী আইনের মামলা প্রস্তুতি চলছে।