সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
- বগুড়ায় খড় ও ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচারের দাবি
- * * * *
বাংলাদেশ
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট নগরী এবং জেলার ১৩ উপজেলার গ্রাম থেকে গ্রামান্তর নদীর পানিতে একাকার। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট নগরীতে আরো দুই ইঞ্চি পানি বেড়েছে।
কক্সবাজারে দুই পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার কক্সবাজার সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন মারফুয়া খানম (২৩) ও লাবণী আকতার।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ৫ জুন রোববার বিকেল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পাবনা জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের কর্তব্যে অহবেলা নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় এক ছাত্রলীগ নেতাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকী দেয়ার অভিযোগ উঠেছে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।
পদ্মা সেতুর নাম ’জীবনানন্দ সেতু’ করার দাবিতে যশোরে সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবের হল রুমে বাংলাভাষা ভিত্তিক সঙ্ঘের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহান বিজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রূপপুর পারমাণবিক বিদু্যুৎ প্রকল্পে আয়োজিত মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা-‘ম্যানেজার কাপ’ এর পুরষ্কার বিতরণী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে উগ্রবাদী অর্থায়ন, ঘৃণা বিদ্বেষ ছড়ানো, অর্থপাচার, ওয়াজের নামে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ তুলে ইসলামপন্থী সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত ১১৬ জনকে ‘ধর্ম ব্যবসায়ী’ হিসেবে চিহ্নিত করে দুর্নীতি দমন কমিশন বা দুদকে যে শ্বেতপত্র দিয়েছে ‘গণকমিশন’- তা নিয়ে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না দুদক।
বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কারিগরি টিম। বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করে কারিগরি টিম।
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড়ের ধুমপাড়া এলাকায় আগুনে পুড়ে আব্দুল করিম নামের শতবর্ষী নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হতে পারিনি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেহেরপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পযায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে দুই দিনব্যাপী শিশু মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১০ টার দিকে সদর উপজেলার শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
বরগুনা শহরের পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকান ও ঘরগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস, কসমেটিকসের দোকান, সেলুন, বসতঘর ও আবাসিক হোটেল। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছে। আরও তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেসবুকে প্রচারিত একটি ডিবেট শো-তে স্বাধীনতা যুদ্ধের মহান বীর মুক্তিযোদ্ধাদের ‘জঙ্গি’ বলে বক্তব্য দেওয়ায় ইসলামী বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৭ মে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের অগ্নিবীণার প্রত্যাবর্তন দিবস।