নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটির চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে দুই শিশু ছাই হয়ে গেছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
- বগুড়ায় খড় ও ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচারের দাবি
- * * * *
বাংলাদেশ
কুষ্টিয়ার চাঞ্চল্যকর ১৮ কোটি টাকার টেন্ডার জিম্মি করতে জাসদ গণবাহিনীর সন্ত্রাসী তান্ডবে দেহথেকে মাথা বিচ্ছিন্ন করে ত্রিপল হত্যার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় করা মামলায় ৩জনের আমৃত্যু ও ৮জনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দোকান কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারা হলেন- নিউমার্কেট ক্যাপিটাল ফাস্টফুডের দোকানের কর্মচারী কাউসার ও বাবু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে দর কষাকষি করে কোনো লাভ নেই।
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে খালাসের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাবনার আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করানোর অভিযোগ উঠেছে।
ঈদের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় এই ভার্চুয়াল বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১১টার দিকে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সোমবার রাজশাহীতে র্যাব-৫ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পালিয়ে থাকা পাবনার এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিন দিন আগে বরখাস্ত হওয়া পাকশী রেলওয়ে বিভাগের ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর (টিটিই) শফিকুল ইসলাম সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর সোমবার কাজে ফিরেছেন।
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্ত্রী কর্মস্থল সিংড়ায় আসার পথে তাকে বহনকারী সরকারি গাড়ির সাথে ধাক্কায় স্থানীয় সাংবাদিক সোহেল রানা (৩৪) নিহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার ধানমন্ডিতে এমন এক বাড়িতে গিয়েছিলাম যে ধাঁচের পুরনো ভবন ইদানীং এই শহরে খুঁজে পাওয়া মুশকিল। দরজার বেল বাজাতেই ধীর গতিতে বের হয়ে এলেন সত্তরের কাছাকাছি বয়সী ফাতেমা যোহরা। মনে হল সাথে করে যেন নিয়ে এলেন এক ধরনের নির্ঝঞ্ঝাট আবহ।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ২৫ সদস্যের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ ও সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশ সফর করছে।
মানব দেহের জন্য ক্ষতিকারক মাছের ও গরুর খাবারের সাথে রং মিশিয়ে গুঁড়া হলুদ ও গুঁড়া ঝাল তৈরীর অভিযোগে যশোরের একটি কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা ও কারখানার মালিকদেরকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়ে বলেছেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি। যার ফলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অশনির গতি উঠছে ১১৭ কিলোমিটারে। গত ৬ ঘণ্টায় উপকূলের দিকে ধেয়ে আসার গতি কমিয়ে স্থির অবস্থায় থেকে আরও ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করছে অশনি।