বাংলাদেশ

জুমাতুল বিদায় পাবনার মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

জুমাতুল বিদায় পাবনার মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

পাবনা প্রতিনিধি:ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইহকাল ও পরকালের মুক্তি কামনায় পাবনায় পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। প্রচন্ড গরম ও রোদকে উপেক্ষা করেই শুক্রবার (২৯ এপ্রিল) পবিত্র এই জুমায় মুসল্লিদের ঢল নেমেছিল।

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না : হানিফ

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ঢাকা বার কাউন্সিলের নির্বাচনে কি হয়েছে সেটার সঙ্গে বিএনপি বেগম খালেদা জিয়ার মামলার সম্পর্ক জড়ানো এটা আসলে রাজনৈতিক কুট কৌশলের অংশ ছাড়া কিছুই নয়।

পাবনা ঈদবাজার : গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা

পাবনা ঈদবাজার : গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা

পাবনা প্রতিনিধি : আর মাত্র ২/৩ দিন পরেই ঈদুল ফিতর। পাবনা শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিক্রেতারা বলেন, রমজানের প্রথম তিন সপ্তাহ বেশি ক্রেতা ছিল না। এখন বিক্রি বাড়ছে। ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার শাড়ি এবং ২ হাজার থেকে ১০ হাজার টাকার থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে।

রাষ্ট্রপতির সাজেক গমন উপলক্ষ্যে ৬ দিন সব রিসোর্ট-কটেজ বন্ধ

রাষ্ট্রপতির সাজেক গমন উপলক্ষ্যে ৬ দিন সব রিসোর্ট-কটেজ বন্ধ

আগামী ৯-১৪ মে পর্যন্ত বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট-কটেজ। রাষ্ট্রপতি আবদুল হামিদের তিন দিন অবকাশযাপনের কারণে সব রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  

শাহজালালে ২৭৩ আইফোন ও দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

শাহজালালে ২৭৩ আইফোন ও দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ২৭৩টি আইফোন এবং দেড় কেজির বেশি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। তার নাম মিন্টু কুমার চৌধুরী (৪২)। বৃহস্পতিবার (২৮এপ্রিল) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু। তিনি একটি বাসের চালকের সহকারী বলে জানা গেছে।

সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ঢাকা-নয়াদিল্লির

সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ঢাকা-নয়াদিল্লির

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে উভয়পক্ষ। বিশেষ করে, বাণিজ্য-বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সমস্যা সমাধানে অঙ্গীকার করেছে ঢাকা-নয়াদিল্লি।

পারস্পারিক স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পারস্পারিক স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পারিক স্বার্থে যোগযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে  বলেছেন, দেশ দু’টির মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্ত-সীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

গাজীপুরের সাবেক মেয়র এম এ মান্নান মারা গেছেন

গাজীপুরের সাবেক মেয়র এম এ মান্নান মারা গেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

ভুয়া গ্রাহকের নামে অনন্যা’র ৩৭ কোটি টাকা আত্মসাৎ মাহফুজ কাদেরীর !

ভুয়া গ্রাহকের নামে অনন্যা’র ৩৭ কোটি টাকা আত্মসাৎ মাহফুজ কাদেরীর !

পাবনার বেসরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সমাজ কল্যাণ সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমের ৩৭ কোটি  টাকা নামে বেনমে অত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) তদন্তে।

চাটমোহরে প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম ইব্রাহিম

চাটমোহরে প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম ইব্রাহিম

পাবনার চাটমোহরে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান লাভ করেছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ইব্রাহিম হোসেন। 

ঈদের ছুটিজুড়ে বৃষ্টিপাতের আভাস

ঈদের ছুটিজুড়ে বৃষ্টিপাতের আভাস

বছর কয়েক ধরে ঈদের দিন বৃষ্টি হওয়াটা যেন নিয়ম হয়ে গেছে। এ বছরও এর ব‍্যতিক্রম হবে না। পুরো ছুটিজুড়েই ঝরবে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানা যাচ্ছে। আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা করছে চীন : রাষ্ট্রদূত লি জিমিং

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা করছে চীন : রাষ্ট্রদূত লি জিমিং

চীনা রাষ্ট্রদূত মি লি জিমিং বলেছেন, মিয়ানমার ও বাংলাদেশের সাথে কথা বলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা করছে চীন।তিনি আরো বলেন, চীন মিয়ানমারের যেমন বন্ধু দেশ তেমনি বাংলাদেশেরও বন্ধু দেশ হচ্ছে চীন।