নিজ নিজ ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরার সময় কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
- জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০
- * * * *
- দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি
- * * * *
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
বাংলাদেশ
রমজান মাসে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিমভাবে পাকানো কলায় সয়লাব হয়ে গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, ভানুগাছ বাজার, মুন্সিবাজার, আদমপুরসহ স্থানীয় বিভিন্ন বাজার।
স্থানীয় পুলিশ ও পেশাদার চাঁদাবাজচক্রের সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ব্যবসায়ীরা। এলাকাভিত্তিক বিভিন্ন খাত থেকে নিত্যদিন চাঁদা তুলছে। এসব খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অস্থায়ী কাঁচাবাজার, অস্থায়ী খাবার দোকান, বিভিন্ন ধরনের নিষিদ্ধ যানবাহন, রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে বসানো দোকানপাট।
রাজধানীতে টিপ পরা নিয়ে এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সোমবার (৪ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে বুকে ব্যথা নিয়ে দু’জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।মৃতরা হলেন মোহাম্মদ রফিক (৫৪) ও বাবুল মিয়া (৩৮।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। এই সাংবাদিক দম্পতি খুনের ১০ বছর পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত কোনো অগ্রগতি হয়নি।
সারা দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে আগামী ৫০ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরো বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
মাদারীপুরে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২৫০ রোগী। যার ৮০ ভাগই শিশু।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।
রাজধানীর বিজয় নগর এলাকায় ১৫ তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নতুন স্থাপিত বিদ্যুতের খুঁটি পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত সোয়া ১১টার দিকে বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর চকবাজার এলাকায় টিনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
পাবনার ঈশ্বরদীতে রোববার (০৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশে মৌচাষের সম্ভাবনা, সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।