বাংলাদেশ

উত্তরাঞ্চলে শৈত প্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে

উত্তরাঞ্চলে শৈত প্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে

দেশের উত্তরাঞ্চলে শৈত প্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আবহাওয়া অফিস জানায়,  কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা প্রধানের ভাই আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা প্রধানের ভাই আটক

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনীর ভাই শাহ আলীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ জেলা-৩১৫ এ-৩ এর অভিষেক অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ জেলা-৩১৫ এ-৩ এর অভিষেক অনুষ্ঠিত

‘‘মানবতাই প্রথম’’ এবং লায়নিজমে আপনার মননশীল কর্মকান্ড তথা আর্তমানবতার সেবায় অসহায় দরিদ্র মানুষকে সেবা করার শপথ নেই এই শ্লোগানে লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী পৌরসভায় ভোটগ্রহণ  শুরু

নোয়াখালী পৌরসভায় ভোটগ্রহণ শুরু

সুষ্ঠ ও উৎসবমূখর পরিবেশে নোয়াখালী পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।  এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

চুয়াডাঙ্গায়  খেজুর গুড়ের জমজমাট হাট

চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জমজমাট হাট

চায়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাটে বেচাকেনা জমে উঠেছে। ভালো দাম পেয়ে গাছিরাও বেশ খুশি। প্রায় একশ’ বছরের পুরোনো  ইহাটটি বসে উপজেলার জয়রামপুর রেলস্টেশনের পাশে। সপ্তাহে দু’দিন শনি ও মঙ্গলবার হাট বসে। প্রতি বছর শীত মরসুমের শুরু থেকে শেষ অবধি খেজুর গুড়ের ব্যাপক কেনাবেচা হয়ে থাকে এখানে।

নাটোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু

নাটোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নাটোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ৩০টি কেন্দ্রের ২০৩টি বুথে ইভিএম এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাসের পর ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সড়ক পরিবহন মন্ত্রণালয় এই আশ্বাস দিয়েছে।

ভোট দিলেন তৈমুরের স্ত্রী ও কন্যা

ভোট দিলেন তৈমুরের স্ত্রী ও কন্যা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের স্ত্রী হালিমা ফারজানা ও কন্যা ব্যারিস্টার মারিয়াম খন্দকার।

২১ বছর পর ঝিকরগাছা পৌরসভার নির্বাচন

২১ বছর পর ঝিকরগাছা পৌরসভার নির্বাচন

যশোর প্রতিনিধি: সীমানা জটিলতার কারণে বন্ধ থাকা ঝিকরগাছা পৌরসভার নির্বাচন দীর্ঘ ২১ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শীত উপেক্ষা করেও কেন্দ্রে কেন্দ্রে  সকাল ৮টা থেকে জনগন ভোট প্রদান করছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।

ভোট দিলেন তৈমূর

ভোট দিলেন তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সকাল সাড়ে ৮টায় মাজদাইর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন।

পোস্তগোলায় পোশাক কারখানায় আগুন

পোস্তগোলায় পোশাক কারখানায় আগুন

ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট  টানা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

নাসিক নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

নাসিক নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

আগামীকাল উৎসবমুখর পরিবেশে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। 

পাবনায় জেলা পুলিশের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু

পাবনায় জেলা পুলিশের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু

‘‘অপরাধ নয় আঁধারের বৃত্তে, আলো আসুক আলোকচিত্রে’’শ্লোগানে কিশোর ও তরুণদের অপরাধ জগৎ থেকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে পাবনায় শুরু হয়েছে সাতদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা।

নির্বাচন শান্তিপূর্ণ হবে : ডিসি নারায়ণগঞ্জ

নির্বাচন শান্তিপূর্ণ হবে : ডিসি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, নির্বাচন সুষ্ঠু কর‌তে আইনশৃঙ্খলা বা‌হিনীর পাঁচ হাজার সদস‌্য মোতা‌য়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শা‌ন্তিপূর্ণ হ‌বে। ‌তি‌নি নি‌র্বিঘ্নে ভোটার‌দের ভোটকে‌ন্দ্রে যাওয়ার আহ্বান জানান।