বাংলাদেশ

ময়মনসিংহে দুই গারো কিশোরী গণধর্ষন মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৬

ময়মনসিংহে দুই গারো কিশোরী গণধর্ষন মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৬

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো কিশোরী (আদিবাসী) গণধর্ষন মামলার প্রধান আসামী সোলায়মান হোসেন রিয়াদ(২২)কে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এবং মামলার এজাহার নামীয় ৫ আসামীকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে । 

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হিজড়া নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হিজড়া নিহত

যশোরে লাভলী (৩৫) নামে এক হিজড়াকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সকাল সাড়ে ৮ টার দিকে যশোর সদর উপজেলার ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 

যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসব

যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসব

যশোর প্রতিনিধি:কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসবের উদ্বোধন হয়েছে  যশোরে।  জ্যেষ্ঠ কবি-সাহিত্যিকদের সঙ্গে তরুণ, নবীনদের মিলনমেলায় পরিণত হয় উৎসব। সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বপশ্চিম'’ এর আয়োজনে আজ যশোরের রামনগর ইউনিয়নে একটি বেসরকারী সংস্থার হল রুমে এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক

চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে রনবিক্রম ত্রিপুরা (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে মাদামবিবির হাট এলাকার এসএল শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার করতে চায় ভারত : এস জয়শঙ্কর

বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার করতে চায় ভারত : এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ২০২১ সাল ছিল ভারত-বাংলাদেশের মধ্যে গভীর সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ।

১০ জানুয়ারি হাতিরঝিলে চলাচল বন্ধ

১০ জানুয়ারি হাতিরঝিলে চলাচল বন্ধ

রাজধানীর হাতিরঝিলের সড়ক আগামী ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বন্ধ থাকবে। ওই দিন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ অনুষ্ঠিত হবে।

কাতারের ভ্রমণ নীতির 'ব্যতিক্রমী লাল তালিকা'য় বাংলাদেশ

কাতারের ভ্রমণ নীতির 'ব্যতিক্রমী লাল তালিকা'য় বাংলাদেশ

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ নয়টি দেশকে কোভিড-১৯ ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে।এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশী যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে ।

বেড়ায় নৌকার ভরাডুবি

বেড়ায় নৌকার ভরাডুবি

বুধবার (০৫ জানুয়ারি) পঞ্চম ধাপে পাবনার বেড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এখানে সাতটির মধ্যে নৌকা পেয়েছে মাত্র একটি। ৬টি পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

সাড়ে ৯ ঘন্টা বন্ধ থাকার পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল শুরু

সাড়ে ৯ ঘন্টা বন্ধ থাকার পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল শুরু

পাবনা প্রতিনিধি:ঘনকুয়াশায় কাজিরহাট-আরিচা নৌ-রুটে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। নদী পারের অপেক্ষায় ৬ শতাধিক ট্রাকের বহর এখন গ্রামের ভেতর। ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার কাজিরহাট ঘাট এলাকায় প্রায় ৬ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

আর্ত-পীড়িত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব ও কর্তব্য :পাবনা পৌর  মেয়র

আর্ত-পীড়িত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব ও কর্তব্য :পাবনা পৌর মেয়র

পাবনা প্রতিনিধি:পাবনা পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান শহরের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংশ্লিষ্ট কাউন্সিলরদের মাধ্যমে

ফেরি স্বল্পতায় কাজিরহাট ফেরিঘাটে প্রায়  ৪০০ ট্রাক আটকা

ফেরি স্বল্পতায় কাজিরহাট ফেরিঘাটে প্রায় ৪০০ ট্রাক আটকা

এম মাহফুজ আলম( পাবনা):  ফেরি স্বল্পতার কারনে যমুনা নদী পার হতে বুধবার পাবনার কাজিরহাট ফেরি ঘাটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে করে কাজিরহাট-আরিচা রুটে চরম ভোগান্তিতে পড়েছেন চার শতাধিক ট্রাকের অন্তত: নয়শ’ শ্রমিক।