চট্টগ্রাম নগরের হালিশহরের গোডাউন বাজারে একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
- ১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম
- * * * *
- কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু
- * * * *
- নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা
- * * * *
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
বাংলাদেশ
নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানান।
ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস,যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
যশোর প্রতিনিধি: ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যে যশোরে গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। নিহতরা হলেন- জাহারুল ও সাহাদুল। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতা বেড়েই চলেছে। রোববার রাতে দু’টি ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১ টার দিকে হাটখালী ইউনিয়নের স্বগতা বাজারে এবং রাত সাড়ে ৮টার দিকে মানিকহাট ইউনিয়নে বনকোলা বাজারে এসব সহিংসার ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশেই পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এ সময় ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।
যশোর প্রতিনিধি:যশোর আদালতে বেনাপোল কাস্টম হাউসের বর্তমান ও সাবেক কমিশনারসহ ৩২ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকবর আলী ।
আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রীজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।
বেসরকারী টেলিভিশিন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে। ফলে দেশে টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়তি হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারি টেলিভিশন শিল্প।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়াইলে শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নড়াইলের চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে সাড়ে ১৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইস্রাফিল হোসেন (৪০)। সে খুলনার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।
দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের।রোববার দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় তন্ময় তপু (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে শহরের গুলশানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র তন্ময় তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে ও স্থানীয় আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
সারাদেশে চলমান পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে রোববার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে বাস চলাচল শুরু হয়েছে। তবে দূর পাল্লার সকল পরিবহন বন্ধ রয়েছে। অব্শ্য দ্বিগুণ ভাড়াতে মহানগরীতে বাস চলাচল করছে।