পাবনা প্রতিনিধি:রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেছেন,“হার্ডিঞ্জ ব্রিজ আদলে আরো একটি ব্রিজ করার সমীক্ষা শুরু হয়েছে। ইতোমধ্যে এব্যাপারে গঠিত টিম কাজ করতেও শুরু করেছে”। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পদ্মা নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারেননি জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের চাপ সংক্রান্ত জটিলতার কারণে ভোট দিতে না পেরে ফিরে গেছেন তিনি।
ইউনিয়ন পর্যায়ে আবারও টিকাদান কর্মসূচি শুরু হবে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মানুষকে টিকাদানে উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হয়েছিল।
১২ বছরের ঊর্ধ্বে বয়সীদের ফাইজার ও মর্ডানার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
যশোর প্রতিনিধি:র্যাবের গুলিতে পা হারানো সেই লিমন আবদ্ধ হলেন বিয়ের বন্ধনে। কনে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার সরখোলা গ্রামের জাহিদুল ইসলাম টিটোর বড় মেয়ে রাবেয়া বসরী (১৯)। শুক্রবার দুপুরে কনের বাড়িতে ২ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়। লিমন হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল আগামীকাল রবিবার (৫ সেপ্টেম্বর)থেকে শুরু হবে। শুক্রবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যশোর প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার নাভারনের কাজিরবেড় গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামকে (৩৫) প্রেম ঘটিত কারণে পুড়িয়ে হত্যা অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দিবাগত রাত ২টার দিকে ।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে র্যাবের সাথে জঙ্গদিরে গোলাগুলি অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দবিাগত ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদরে তীরে এ ঘটনা ঘটে এতে কউে হতাহত হয়নি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করা হেয়েছে। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে।
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৪৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণশুরু হয় ।
কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাড়ছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। উজানের পানি নিয়ন্ত্রণ করতে ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন র্বোড।
যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার দুর্গাবরকাঠি গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাইদের পিটুনিতে ইমামুল মন্ডল (৩৫) নামে এক জন নিহত হয়েছেন। নিহত ইমামুল (৩২) ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই গ্রামীণ এলাকার এবং মৃত্যর সংখ্যা্ও বেশি। কেননা তাদের বেশির ভাগই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লেবানন থেকে দেশে ফিরেছেন ১৮ জন বাংলাদেশি। আইওএম’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে তারা দেশে ফিরেছেন।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে ব্যাংক থেকে মুক্তার হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধার পাঁচ লাখ টাকা চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখায় এ ঘটনা ঘটে। মুক্তার হোসেন রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
গ্রাম পুলিশদের পেশাগত সুবিধার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বাই সাইকেল বিতরণ করা হয়।