যশোর প্রতিনিধি: যশোর শহরের শংকরপুরে শাওন ওরফে টুনি (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ জানায়, ২২ তারিখ রাত ১০টার দিকে শঙ্করপুর ছোটনের মোড় এলাকার একটি গলির ভেতর চার-পাঁচ দুর্বৃত্ত শাওনকে তার বুক, পেট, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
যশোর প্রতিনিধি: সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সীমান্ত দিয়ে শুধু চামড়া নয়, আমরা কোনও ধরনের অবৈধ জিনিস প্রবেশ ও পাচার করতে দিচ্ছিনা।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-১৯)-জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রি পরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষাপটে আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।
কলেজছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগের মামলা থেকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারো শুরু হচ্ছে ঢাকামুখী মানুষের স্রোত। শুক্রবার ভোর থেকে আবারো দু’সপ্তাহের কঠোর লকডাউন শুরু হওয়ার আগে বৃহস্পতিবার গ্রাম ছেড়ে ঢাকামুখী হচ্ছে কর্মজীবিরা।
যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত কয়েক মাসের মধ্যে মৃত্যু হার আজ সব চেয়ে কম।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে।
দু’এক দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরো কমপক্ষে ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে।
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে কুষ্টিয়ার ১৫০ মসজিদে ঈদুল আযহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নামাজ আদায় করা হয়েছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১০জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৮ জন।
কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে মনিরা খাতুন (৩০) ও তার ছেলে আনাজের (৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কায় দিনাজপুরের হিলিসহ সীমান্তের বিভিন্ন এলাকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে। ঈদের দিন থেকে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নজরদারি করবেন।