খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এ সময় ১ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ।
বাংলাদেশের লালমনিরহাট জেলার লোহাকুচির সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষা বাহিনী বা বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজশাহীর পুঠিয়ায় চার সন্তানের জননীকে (৪৫) নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পুঠিয়ার ধোপাপাড়া কারিগর পাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আনেকা ছাগল নিয়ে বাড়ির পাশের মাঠে যান।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-খুলনা মহসড়কের মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় অরোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ক এবং উপসর্গ নিয়ে আরো ১২জনের মৃত্যু হয়েছে।
যশোর প্রতিনিধি:মিথ্যে কাজের প্রলোভনে পাচারের শিকার এক বাংলাদেশী কিশোরীকে ৯ মাস পর ফেরত দিল ভারত। ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।
যশোর প্রতিনিধি: করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দনিমজুর, রিক্সাচালক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে শহরের দড়াটানা মোড়ে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এই উপহার সামগ্রী বিতরন করেন।
যশোরের শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার তিন দিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা ১২টার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান (৭৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
দিনের পর দিন পাবনায় করোনা পরিস্থিতি খুবই খারাপ রূপ ধারণ করছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে ৩ জন মারা গেছেন। একই সময়ে ১,১৪৫ জনের ফলাফলে সংক্রমিত হয়েছে ১৮৬ জন।
নওগাঁ জেলার মান্দা উপজেলার কিত্তলী এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি শার্টারগান এবং ৬ রাউন্ড গুলিসহ যুবককে আটক করেছে।
পাবনা প্রতিনিধি: একটি বিড়াল ছানা বাঁচাতে পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়োগ হয়। মোবাইলে মেসেজ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে সড়কের গভীর ড্রেনে আটকে পড়া বিড়াল ছানাটি উদ্ধারে নিয়োজিত হয় পুলিশ ও দমকল বাহিনী। ওই দু’বাহিনী দু’ঘন্টা চেষ্টার পর বাঁচ্চাটি উদ্ধার করে। ঘটনাটি রোববার (১১ জুলাই) রাত ১২টার দিকে পাবনা শহরের শালগাড়িয়া এলাকার।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর তরুণ উদ্যোক্তা দুম্বার খামারি সোহেল হাওলাদার (৩০) করোনায় লকডাউনে চরম দুশ্চিন্তায়। কোরবানিকে কেন্দ্র করে সোহেল পাঁচ বছর ধরে দুম্বাসহ উন্নতজাতের ছাগলের খামার পরিচালনা করে থাকেন। তিনি এবার ৩০টি দুম্বা ও ৮০ টি ছাগল (খাসি) পালন করেছেন। কিন্তু লকডাউনের কারণে কোন ক্রেতা তার খামারে আসতে পারছেন না।
যশোর প্রতিনিধি: যশোরে কঠোর লকডাউনে যৌথ বাহিনী মাঠে থাকলেও কমছেনা করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ও করোনায় আক্রান্তের হার। প্রতিদিন বিনা প্রয়োজনে জনগন বাইরে আসলে তাদেরকে আটকসহ জরিমানা করছে প্রশাসন। চেকপোষ্টগুলিতে পুলিশ জেলার বাইরে যাওয়া ও জেলায় প্রবেশ করা প্রতিটি গাড়ি চেক করছে ।