যশোর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত গণ পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরন করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে শহরের নীলগঞ্জ পুরাতন বাস টার্মিনালে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে চাল বিতরণ করা হয়।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
জাহাঙ্গীর আলম, নেত্রকোনা: গত কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ী ঢলের ফলে নেত্রকোনা ধনু নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। এতে নেত্রকোনা জেলার দুটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে আরও ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়াল।
গত ২৪ ঘণ্টায় মহামারি আক্রান্ত ও উপসর্গে খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ খুলনার হাসপাতালগুলোতে মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।
করোনার উপসর্গ নিয়ে বাড়িতে তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন বৃদ্ধ বাবা। এ অবস্থায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়ি। কিন্তু পথিমধ্যে তাকে আটক করে পুলিশ। মোটরসাইকেলের কাগজপত্র দেখার নামে ঘণ্টা দুয়েক আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
কলেজ শিক্ষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বহুল আলোচিত মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফ সংলগ্ন এলাকার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরো ২২জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডসের ফ্যাক্টরির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার (০৯ জুলাই) ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ গ্রুপের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশত।
পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জন মারা গেছে। এর মধ্যে পাবনা ২৫০-বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ময়েন মোড় এলাকায় অজ্ঞাত গাড়ি ধাক্কায় ভ্যান চালক এবং বৃহস্পতিবার সকালে একই সড়কের জিলাপি তলায় বাটাহাম্বা গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক বিক্ষোভ ও অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকরা।
দিন যত যাচ্ছে খুলনায় করোনায় মৃত্যুর হারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় খুলনার চার হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ৬ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। তারা সবাই বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮ টার মধ্যে বিভিন্ন সময় মারা যান।