পাবনা প্রতিনিধি:পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার আলো পত্রিকার প্রকাশক ও পাবনা প্রেসক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন মারা গেছেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। নিহতদের মরদেহ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় ভয়াবহ ধস নেমে প্রায় ১’শ মিটার বাঁধ যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে। টানা প্রবল বর্ষণ ও উজানের ঢলের পানিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে এ ধস শুরু হয়েছে।
টি আই তারেক: যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ। প্রথম পর্যায়ে কোভিড ও আইসিসিইউ রোগীদের এখান থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। পরবর্তিতে সকল রোগী সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনা হবে। মঙ্গলবার (২৯ জুন) সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আখতারুজ্জামান।
পাবনা পৌরসভার দেড়শ’ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(২৯ জুন) সকালে পৌর মেয়রের কার্যালয়ে নান্দনিক শহর গড়ার প্রত্যয়ে ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন নবনির্বাচিত পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।
পাবনা-২ আসনের সংসদ সদস্য, অর্থ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন।
মগবাজারের বিস্ফোরণের ঘটনায় দুর্ঘটনাস্থল থেকে সিকিউরিটি গার্ড মোঃ হারুন-এর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ (২৯ জুন) বিকেলে মগবাজারের ওয়্যারলেস রেল গেট সংলগ্ন দুর্ঘটনা কবলিত ৩ তলা ভবনের ডেব্রিস অপসারণ করে ওই ভবনের নিরাপত্তা কর্মী হারুনের মৃতদেহ উদ্ধার করা হয়।
পাবনায় করোনার অবস্থা ক্রমান্বয়ে ভয়াবহ অবস্থার দিকে ধাপিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ( সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা) পর্যন্ত জেলায় নতুন করে আরো ৯৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেটসহ সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং করোনার লক্ষণ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
টি আই তারেক: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং অপর দু’জন উপসর্গ নিয়ে মারা যান। গত সাত দিনে যশোর সদর উপজেলায় ৯৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, কেশবপুরে ১১৯ জন, ঝিকরগাছায় ১৫৫ জন, বাঘারপাড়ায় ৬২ জন, শার্শায় ১৯৯ জন, অভয়নগরে ২৪৮ জন, মণিরামপুরে ৮৬ জন ও চৌগাছায় ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।
ক্ষমতার অপব্যবহার করে ১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করা পটুয়াখালীর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ জুন) রাতে স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশে তৃতীয়বারের মত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিরাই দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। সোমবার (২৮ জুন) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।