পাবনা প্রতিনিধি: সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনা জেলা কারাগারে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
বাংলাদেশ
কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে রাজধানী অটোয়া থেকে টরেন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে
যশোর প্রতিনিধি: যশোর কালেক্টরেট ভবনের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকানণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টার দিকে বদ্ধ ঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
যশোর প্রতিনিধি: আবারও ভারত ফেরত এক করোনা রোগী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে পালিয়েছে। ইউনুস আলী গাজী (৪০) নামে ওই ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।
মুন্সীগঞ্জের শিমুলিয়ায় সপ্তম দিনের মতো ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরিতে যাত্রী উঠানামার শৃঙ্খলা ফেরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
যশোর প্রতিনিধি:যশোর চৌগাছায় নিজ বাড়ী থেকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত আহাদ আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই নারী নিহত হয়েছে।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৩৩ বছর বয়সী আম্বিয়া খাতুন নামে এক কিডনি রোগী মারা গেছেন।
পাবনা প্রতিনিধি: পাবনা ডিবি পুলিশ পাবনা পৌর এলাকার কুঠিপাড়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দু’রাউন্ড গুলি এবং টিপচাকুসহ দু’জনকে আটক করেছে।
পাবনা প্রতিনিধি: পাবনায় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের বাকশ্ ফাউন্ডেশনের’ উদ্যোগে অসহায় দেড়শতাধিক পরিবারের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ মে) পাবনা পুলিশ লাইন অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠিও দিয়েছেন শেখ হাসিনা।
যশোর প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্দ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (১২ মে) বেলা সাড়ে ১১ টায় যশোর সেনানিবাসে সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশনায় এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এগুলি বিতরন করা হয়।
পাবনা প্রতিনিধি: রাজশাহী বিভাগে থামছে না করোনার ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মৃত ব্যক্তি হলেন পাবনা জেলার অধিবাসী। একই সময়ে পাবনায় নতুন করে ১ জন আক্রান্তসহ বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৫ জন।
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে দশটার দিকে হালকা ঝড় বৃষ্টি ও গুড়ি গুড়ি বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
যশোর প্রতিনিধি: যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে নিজ বাড়ীতে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরনে ইউপি মেম্বার লিটন নিহত।