টি আই তারেক(যশোর): যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে এক প্রসূতির গর্ভ থেকে মেয়েশিশুর শরীর বের করলেও মাথা ভেতরে রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী পাঁচ বছর পর দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে।
পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পাবনার ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদের পর ড্রেজিং করা হবে এবং নাব্যতা ফিরিয়ে আগের ন্যায় এর ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (ইউএস) প্যারিস জলবায়ু চুক্তির আওতায় এবং এমনকি প্যারিস চুক্তির বাইরে গিয়েও প্রতিশ্রুতি পূরণে কপ২৬ ও অন্যান্য বহুপাক্ষিক প্লাটফরমে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।
রোহিঙ্গা সংকটের সমাধানে প্রধান ভূমিকা পালন করার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। এই সংকট সমাধানে রোহিঙ্গা বিষয়ক একজন বিশেষ দূত নিয়োগ করার জন্যও তিনি প্রস্তাব দিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হওয়ায় আবার প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে পদ্মা-যমুনা নদীর দু’পাড়ে সর্বস্তরের মানুষের মধ্যে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রক্ত দিয়ে অর্জিত এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করে সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ জানতে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে
সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৩) ও মোহাম্মদ আলি (৪২) নামের দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্ত তার আগেই খুলনার ১৮টি রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহনশ্রমিকরা।
ময়মনসিংহের ভালুকায় কানসার্টে একটি মরা আম গাছ ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন।
সম্প্রতি বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তবে নাসিরের বর্তমান স্ত্রী তামিমা আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ করেন প্রথম স্বামী রাকিব।
বগুড়ার শাজাহানপুরে শাওন পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে দুটি দূরপল্লা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় প্রায় ৭ জন নিহত এবং অর্ধশত যাত্রি আহত হয়েছেন।