সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সিরাজ শিকদার(৫২) ও তার ছেলে সাঈদী শিকদার(১৮)কে কুপিয়ে হত্য করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি গ্রামের এ ঘটনা ঘটে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করে বলেছেন, প্রকল্পের মেয়াদ বার বার সংশোধন ও টাকা বাড়ানোর ধারা বন্ধ করুন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য ভাঙা ও বঙ্গবন্ধুর অবমাননার জন্য দায়ী এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
পাবনা চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া সড়কের (কালভার্ট) ব্রীজ ভাঙার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি এবং গ্রামের নিরীহ ব্যক্তিদের মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় কাঁচিপাড়া গ্রামবাসী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে একটি স্থাপনার প্রস্তুতির নির্মাণাধীন কিছু অংশ ভেঙে ও হেলে পড়ায় অন্তত: ৭ জন আহত হয়েছে।
আগামী পরশু বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ৮ বন্দির মধ্য থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে।
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবার ভাস্কর্য ইস্যুতে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বলেছেন, মূর্তি স্থাপন করে বঙ্গবন্ধুকে স্মরণ করা মানে ‘মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন-কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষকৃত্য করার মতোই নিন্দনীয় কাজ।’
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সিমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিউইয়র্কের ব্রুকলীন ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা নিয়ে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছেন নিউইয়র্কের ফ্রিল্যান্স সাংবাদিক ও শিল্পী অ্যান্ডি আইজ্যাকসন।
যশোর প্রতিনিধি:যশোরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান সাগর নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের ঘোপ এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ১০টায় পাটুরিয়া ঘাট থেকে শাপলা শালুক নামের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।
জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসঙ্ঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
টাঙ্গাইল সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।