বাংলাদেশ

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় যুক্ত নেই বলে জাতিসংঘের বিবৃতি

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় যুক্ত নেই বলে জাতিসংঘের বিবৃতি

জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আগামী দিনে কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে সরিয়ে নেয়ার পরিকল্পনা সম্পর্কে জাতিসংঘ অবগত আছে। 

সম্মিলিত ইসলামী জোট সভাপতির বিরুদ্ধে মামলা

সম্মিলিত ইসলামী জোট সভাপতির বিরুদ্ধে মামলা

ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করার অভিযোগে সম্মিলিত ইসলামী জোট সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আতিক হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

বীর মুক্তিযোদ্ধা আতিক হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া  এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে  দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। আটকরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লার যুবলীগ কর্মী হত্যা: তদন্তে পিবিআই

কুমিল্লার যুবলীগ কর্মী হত্যা: তদন্তে পিবিআই

কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার তদন্তের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ভাস্কর্য বিতর্ক: করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন শীর্ষ আলেমরা

ভাস্কর্য বিতর্ক: করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন শীর্ষ আলেমরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে বৈঠকে বসছেন দেশের শীর্ষ আলেমরা। শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে শীর্ষ আলেমদের এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ওমানে বিদ্যুৎস্পৃষ্টে দুইভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু

ওমানে বিদ্যুৎস্পৃষ্টে দুইভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু

ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইভাইসহ তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালের দিকে দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাস্কর্য ও মূর্তি এক নয়, এ নিয়ে ভুল বোঝাবুঝি আছে : ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য ও মূর্তি এক নয়, এ নিয়ে ভুল বোঝাবুঝি আছে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মঙ্গলবার বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যে কোনো সমস্যা সমাধান করা যায়। উসকানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত হতে হবে।’

পুলিশের অনুমতি সাপেক্ষে বিজয় দিবসের ঘরোয়া অনুষ্ঠান করা যাবে

পুলিশের অনুমতি সাপেক্ষে বিজয় দিবসের ঘরোয়া অনুষ্ঠান করা যাবে

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে চাইলে যে কেউ করতে পারবে। তবে অনুষ্ঠানের কথা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে বলে জানিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ফরিদগঞ্জে লরি- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদগঞ্জে লরি- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।  আজ মঙ্গলবার সকাল  পৌনে ৮টায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের কাছে চাঁদপুর-লক্ষীপুর অঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ধাতকট্রাক কেড়ে নিল স্কুল শিক্ষকের প্রাণ

ধাতকট্রাক কেড়ে নিল স্কুল শিক্ষকের প্রাণ

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০ টার দিকে ঠাকুরগাঁওয়ের রহিমানপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামেনে  এ দুর্ঘটনা ঘটে।।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাসসের মুরসালিন নোমানী। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের মশিউর রহমান খান।